২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি বিমানবাহিনী-নৌবাহিনী

টাইব্রেকারে সেনাবাহিনীকে হারিয়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী। এবারের আসরের ফাইনালে ওঠা অপর দল বাংলাদেশ নৌবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:54 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার প্রথম সেমি-ফাইনালে সেনাবাহিনী ও বিমানবাহিনীর খেলা নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় ছিল। টাইব্রেকারে বিমানবাহিনী ৫-৩ গোলে জেতে।

নির্ধারিত সময়ের খেলায় বিমানবাহিনীর খোরশেদুর রহমান দুটি ও পুস্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। আর সেনাবাহিনীর গোলদাতা মিলন হোসেন (২টি) ও আব্দুল মালেক (১টি)।

একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৬-৩ গোলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারায়।

জয়ী দলের কৃষ্ণ কুমার দাস ও মাইনুল ইসলাম দুটি করে গোল করেন। এছাড়া মামুনুর রহমান চয়ন ও সারোয়ার হোসেন করেন একটি করে গোল। বিকেএসপির গোলদাতা আশরাফুল ইসলাম (দুটি) ও তানজিম আহমেদ (১টি)।

আগামী সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে ‍মুখোমুখি হবে বিমানবাহিনী ও নৌবাহিনী।