২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাম্প নউ সংস্কারের নকশা চূড়ান্ত

কাম্প নউকে নতুন রূপে সাজানোর নকশা চূড়ান্ত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। সংস্কারের পর স্টেডিয়ামটির ধারণক্ষমতা বেড়ে এক লাখ ৫ হাজার হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 04:53 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

গত কয়েক বছর ধরে কাম্প নউয়ের উন্নয়ন করার কথা বলেছে বার্সেলোনা। অবশেষে গত মঙ্গলবার নকশা চূড়ান্ত করার কথা জানায় কর্তৃপক্ষ।

বর্তমানে কাম্প নউয়ের দর্শক ধারণক্ষমতা ৯৯ হাজার ৩৫৪।

স্টেডিয়ামের প্রথম ধাপটা আরও খাড়া করা হবে। নতুন স্ক্রিন বসানোর পাশাপাশি রাখা হবে ভিডিও স্কোরবোর্ড।

কাম্প নউয়ের সংস্কার কাজ ২০১৭-১৮ মৌসুমে শুরু হয়ে ২০২১-২২ মৌসুমে শেষ হওয়ার কথা।