২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থেও হতাশায় শুরু সিদ্দিকুরের

কিছুতেই হতাশার গণ্ডি থেকে বেরুতে পারছেন না সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার শুরু হওয়া পার্থ ইন্টারন্যাশনালেও বাংলাদেশের এই গলফারের শুরুটা আশানুরূপ হয়নি; যৌথভাবে ৩৩তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

অস্ট্রেলিয়ার পার্থে লেক ক্যারিনিয়াপ কান্ট্রি ক্লাবে প্রথম দিনে পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর।

প্রথম হোলে বার্ডি করে শুরুটা ভালোই করেছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, শেষ পর্যন্ত পাঁচটি বার্ডির বিপরীতে চারটি বোগি করেন তিনি।

এই টুর্নামেন্টের আগে ২০১৬ সালে আরও চারটি প্রতিযোগিতায় খেললেও কোনোটিতেই তেমন কোনো সাফল্য পাননি সিদ্দিকুর। সবশেষ মালয়েশিয়ার মেব্যাঙ্ক ওপেনে ৫০তম হন তিনি।

সাড়ে ১২ লাখ ডলার প্রাইজমানির পার্থের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের পিটার ইউলাইন।