২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফুর কাছে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার

টেকনিক্যাল দিক থেকে নেইমার তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে আছে বলে মনে করেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 03:43 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

জুরিখে গত ১১ জানুয়ারি পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি। দ্বিতীয় সেরা খেলোয়াড় হন রোনালদো। আর ব্রাজিলের অধিনায়ক নেইমার হন তৃতীয় সেরা।

কাফু বলেন, "নেইমারের টেকনিক্যাল দক্ষতা বিবেচনা করে আমি বলতে পারি, সে মেসি ও রোনালদোর চেয়ে ভালো।"

২০১০ সালে ব্রাজিল দলে অভিষেক হয় নেইমারের। সেই থেকেই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি।

স্বাভাবিকভাবেই ব্রাজিলের বর্তমান দলের অন্য খেলোয়াড়দের চেয়ে নেইমারকে এগিয়ে রাখছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু।

"ব্রাজিলের বাকি সব খেলোয়াড়দের চেয়ে অন্য এক পর্যায়ের সে।”

"কিন্তু অন্য কিছুর চেয়ে ব্রাজিলের একটি সংঘবদ্ধ দল প্রয়োজন," যোগ করেন ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ খেলা কাফু।