আবারও হাসপাতালে আলি
এক সপ্তাহের ব্যবধানে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলিকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসায় আসা অতিথিরা তাকে ঘুম থেকে জাগাতে না পারায় হাসপাতালে নেয়া হয় ৭৪ বছর বয়সী আলিকে।
মূত্রনালীতে গুরুতর সংক্রমণের চিকিৎসা শেষে গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পান আলি।
আলিকে হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে পরিবারের ঘনিষ্ট এক সুত্র বলেন, "তিনি সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বিছানায় যাওয়ার পরের দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘুম থেকে ওঠেননি। তারা ভেবেছিল, তিনি হয়ত খুব ক্লান্ত।"
তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলির পরিবারের এক মুখপাত্র তাকে হাসপাতালে নেওয়ার খবর নিশ্চিত করেছেন।
১৯৮৪ সালে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে অবসর নেয়ার পর থেকেই আলি পারকিনসন রোগে ভুগছেন।
