ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ মারে
পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। রোববার শিরোপা নির্ধারণী লড়াইয়ে বৃটিশ এই তারকার প্রতিপক্ষ রজার ফেদেরারকে হারিয়ে আগেই শেষ ধাপ নিশ্চিত করা নোভাক জোকোভিচ।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শুক্রবার প্রথম গেমেই মারের সার্ভিস ব্রেক করা কানাডার মিলোচ রায়োনিচ প্রথম ও তৃতীয় সেট জিতে অঘটনের সম্ভাবনা জোরালো করেছিলেন। তবে শেষ দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করেন মারে।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে এর আগে চার বার ফাইনালে উঠলেও কখনই শিরোপা জিততে পারেননি মারে। অন্যদিকে, সার্বিয়ান তারকা জোকোভিচ এর আগে পাঁচবার ফাইনাল খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হন।
