২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসকে মোটা বললেন নেইমার

বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও মজা করতে ছাড়েননি নেইমার। তাকে ‘মোটা’ সম্বোধন করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 07:03 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

২৪ জানুয়ারি রোববার ছিল উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের ২৯তম জন্মদিন। বন্ধু ও সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সুয়ারেসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নেইমার।

ছবির নিচে লেখেন, “শুভ জন্মদিন মোটা। তুমি দারুণ খেলোয়াড় এবং তার চেয়েও ভালো এক জন মানুষ...আমি তোমাকে সম্মান করি।”

বার্সেলোনার আক্রমণভাগের এই দুই তারকা এ মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন। মাঝে প্রায় দুই মাস দলের বাইরে ছিলেন বর্তমানের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু তার অভাব বুঝতেই দেননি সুয়ারেস-নেইমার। এখন পর্যন্ত এবারের লা লিগায় সর্বোচ্চ ১৮টি গোল করেছেন সুয়ারেস, নেইমারের গোল ১৬টি।