লেভানদোভস্কির প্রতি আগ্রহ রিয়ালের
রবের্ত লেভানদোভস্কির প্রতি রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখের সম্মানসূচক সভাপতি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
২০১৪ সালে ফ্রি ট্রান্সফারে বরুসিয়া ডর্টমুন্ড থেকে লেভানদোভস্কিকে দলে নিয়েছিল বায়ার্ন। জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির হয়ে শুরু থেকেই অসাধারণ খেলছেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।
বায়ার্নের হয়ে ম্যাচ প্রতি ১.৫ গড়ে গোল করা লেভানদোভস্কির প্রতি অনেক ক্লাবই আগ্রহ দেখাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও তাকে পেতে চায় বলে খবরও ছাপা হয়েছে।
বেকেনবাওয়ার বলেন, “রিয়াল মাদ্রিদের সম্ভাব্য আগ্রহের তালিকায় রবের্ত লেভানদোভস্কির নাম আছে।”
