২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: রিয়াল মাদ্রিদ ৫–০ দেপোর্তিভো লা করুনা

রিয়াল মাদ্রিদ ৫-০ দেপোর্তিভো লা করুনা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 01:10 AM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

বেলের হ্যাটট্রিকে জিদানের দুর্দান্ত শুরু
মেসির হ্যাটট্রিকে বার্সার দুর্দান্ত জয়
লাইভ: বার্সা ৪-০ গ্রানাদা

বেলের হ্যাটট্রিকে জিদানের দুর্দান্ত শুরু

# ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। দিনের প্রথম ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে হারিয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গিয়েছিল বার্সেলোনা। ১৮ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। 

# রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুর্দন্ত সূচনা পেলেন জিনেদিন জিদান।

শেষ বাঁশি: (রিয়াল মাদ্রিদ ৫-০ দেপোর্তিভো লা করুনা)।বেলের হ্যাটট্রিক, বেনজেমার জোড়া গোল; রোনালদোর শূন্য।

৯০+১: গোল, করিম বেনজেমা; রিয়াল মাদ্রিদ (রিয়াল মাদ্রিদ ৫-০ দেপোর্তিভো লা করুনা)। রোনালদোর আরেকটি খুবই সহজ সুযোগ ‘মিস’। তবে সুযোগটা কাজে লাগাতে ভোলেননি বেনজেমা।

৮৮: সুবর্ণ সুযোগ! বাঁ দিক থেকে মার্সেলোর নীচু ক্রসে পা ছুঁইয়েছিলেন রোনালদো। কিন্তু বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে।

৮০: লুকা মদ্রিচ ডি-বক্সে বল দিয়েছিলেন রোনালদোর কাছে। তবে ওই অবস্থান থেকে গোল করাটা একটু দুরূহ। কোনাকুনি শটটা তাই লক্ষ্যে থাকেনি। 

৭৯: বাঁ দিয়ে ঝাপিয়ে পড়ে দেপোর্তিভো লা করুনার একটি আক্রমণ ঠেকালেন কেইলর নাভাস।

৭৪: হ্যাটট্রিক হিরো বেলকে তুলে হেসে রদ্রিগেসকে নামালেন জিদান।

৭৩: ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর আরেকটি শট গোলরক্ষকের কোলে।

৬৩: গোল, গ্যারেথ বেল; রিয়াল মাদ্রিদ (রিয়াল মাদ্রিদ ৪-০ দেপোর্তিভো লা করুনা)
। বেলের হ্যাটট্রিক। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে গোল করলেন ওয়েলসের এই তারকা ফরোয়ার্ড। লা লিগার এ মৌসুমে এটি তার দ্বাদশ গোল।

৬১: আবারও ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট। এবার ক্রসবারের অনেক উপর দিয়ে গেল বল। রোনালদোর হতাশা কাটছেই না।

৫১: দূরপাল্লার শট রোনালদোর। গোলরক্ষকে ঠেকাতে তেমন সমস্যা হয়নি।

৪৯:
গোল, গ্যারেথ বেল; রিয়াল মাদ্রিদ (রিয়াল মাদ্রিদ ৩-০ দেপোর্তিভো লা করুনা) । ডান দিক থেকে রোনালদোর নীচু ক্রসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিং বেলের। লা লিগার এ মৌসুমে ওয়েলসের এই ফরোয়ার্ডের গোল হলো ১১টি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: গোলের জন্য মরিয়া হয়ে থাকার কথা রোনালদোর। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মেসি হ্যাটট্রিক করেছেন।

বিরতির বাঁশি: দুই গোলে এগিয়ে থেকে স্বস্তিতেই আছেন জিদান।

৪২: রোনালদোর দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে গেল। কিছুটা হতাশ পর্তুগিজ এই তারকা।

৩৯: পোস্টে লাগল বল! ডি-বক্সের ডান প্রান্ত থেকে গ্যারেথ বেলের মাপা ক্রসে উড়ন্ত হেড দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বাঁ পোস্ট এ যাত্রা বাঁচিয়ে দিল অতিথিদের।

৩৭: দেপোর্তিভোর লুকাস পেরেসের দূরপাল্লার শট ডান পোস্টের বাইরে দিয়ে যায়। 

২৫: দারুণ সুযোগ! রোনালদো বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন ডি-বক্সে। পর্তুগিজ এই তারকার কোনাকুনি শট ডান পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

২২:
গোল, গ্যারেথ বেল; রিয়াল মাদ্রিদ (রিয়াল মাদ্রিদ ২-০ দেপোর্তিভো লা করুনা) । ডান দিকে কারভাহালের দুর্দান্ত ক্রসে হেড করে বল জালে জড়ান গ্যারেথ বেল। লা লিগার এ মৌসুমে ওয়েলসের এই ফরোয়ার্ডের গোল হলো ১০টি।

২১: সুযোগ নষ্ট! রিয়াল মাদ্রিদের ডি-বক্সে ভালো একটি ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি লুকাস।
 
# এই মৌসুমে ফ্রান্সের এই ফরোয়ার্ডের গোল হলো ১৩টি। আর এর মাধ্যমে রিয়ালের হয়ে লা লিগায় ১০০ গোলের মাইলফলক ছুঁলেন তিনি।

১৫: গোল, করিম বেনজেমা; রিয়াল মাদ্রিদ (রিয়াল মাদ্রিদ ১-০ দেপোর্তিভো লা করুনা)
। কর্নার থেকে জটলার ভেতর দিয়ে নেওয়া সের্হিও রামোসের শটে ব্যাকহিল করার চেষ্টা করেছিলেন বেনজেমা। বল কোনোমতে তার পায়ে লাগলেও তা গোললাইন পেরিয়ে যায়।

১১: গোল খেয়েই যাচ্ছিল রিয়াল। ডি-বক্সের ভেতর থেকে লুকাস পেরেসের শট গোলরক্ষক কেইলর নাভাস কোনোমতে ঠেকালেন।

৯: পাল্টা আক্রমণে দেপোর্তিভো। তবে রিয়ালের রক্ষণভাগ ভাঙ্গা যায়নি।

৮: ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ে রোনালদোর জোরালো শট কর্নারের বিনিময়ে ফেরালেন গোলরক্ষক।

৬: একাই বল নিয়ে রোনালদোর ডি-বক্সে ঢোকার চেষ্টা। বলের দখল আর রাখতে পারলেন না।

৪: ডান দিক থেকে গ্যালেথ বেলের ক্রস ডি-বক্সে। তবে বলের নাগাল পেল না রিয়ালের কোনো খেলোয়াড়।

ম্যাচ শুরু: পরীক্ষা শুরু জিনেদিন জিদানেরও।

# রিয়াল মাদ্রিদ: নাভাস, কারভাহাল, পেপে, রামোস, মার্সেলো, মদ্রিচ, ক্রুস, ইসকো, বেল, বেনজেমা, রোনালদো।

# সান্তিয়াগো বের্নাবেউয়ে সবশেষ চার ম্যাচে রিয়ালের ২৫ গোলের ২২টিই করে ‘বিবিসি’ নামে পরিচিত বেল-বেনজেমা-ক্রিস্তিয়ানো আক্রমণত্রয়ী। জিদানের অধীনে দারুণ শুরুর আশায় তারকাসমৃদ্ধ এই ত্রয়ীই রাখতে পারেন মূল ভূমিকা।

# দেপোর্তিভোর সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান রিয়ালের পক্ষে; লিগে দলটির বিপক্ষে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। অন্যদিকে, বের্নাবেউয়ে দেপোর্তিভোর রেকর্ড খুবই বাজে। লা লিগায় এখানে খেলা সবশেষ ৩০ ম্যাচে কেবল একটি জয় পেয়েছে তারা, সেটাও ২০০৪ সালের অক্টোবরে।

# দিনের প্রথম ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে হারিয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। তাই ফের কোনো হোঁচট রিয়ালকে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে দেবে।

# এ বছরের প্রথম ম্যাচে গত রোববার ভালেন্সিয়ার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফেরার পরই রাফায়েল বেনিতেসকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেয় রিয়াল। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে জিদানের শুরুটা অবশ্য সহজ হবে না, প্রতিপক্ষ ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে থাকা দেপোর্তিভো লা করুনা। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান রিয়াল।

# খেলোয়াড় হিসেবে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিদান ডাগআউটে কতটা সফল হবেন, সেটাই দেখার বিষয়। সে লক্ষ্যের শুরুতে ঘরের মাঠে সমর্থকদের সমর্থন বাড়তি প্রেরণা ফরাসি এই তারকার। এটা হতে পারে বাড়তি চাপও। 

# বছরের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা।