২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে আটকে দিল চতুর্থ সারির দল এক্সেটার

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ইংলিশ ফুটবলের চতুর্থ সারির দল এক্সেটার সিটির সঙ্গে ড্র করেছে টুর্নামেন্টের সাত বারের চ্যাম্পিয়ন লিভারপুল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 02:46 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

এক্সেটারের মাঠে গত শুক্রবার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। 
 
চোটের কারণে ১১ জন খেলোয়াড় মাঠের বাইরে থাকায় এই ম্যাচে অনভিজ্ঞ একটি দল নামাতে হয় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে।
 
নবম মিনিটে ইংলিশ লিগ টু-এর দল এক্সেটারকে এগিয়ে দেন টম নিকোলস। তিন মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান জেরোম সিনক্লেয়ার।
 
৪৫তম মিনিটে লি হোমসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। লিভারপুলের হার এড়ানোর গোলটি ৭৩তম মিনিটে করেন ব্র্যাড স্মিথ। 
 
ম্যাচটি ড্র হওয়ায় লিভারপুলের মাঠ এনফিল্ডে হবে পরের রাউন্ডে উঠার লড়াই।