২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সার ইতিহাস বদলে দিয়েছেন মেসি’

বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের কাছে ক্লাবটির সাম্প্রতিক সময়ের ইতিহাস বদলে দেওয়া তিন খেলোয়াড়ের একজন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 11:49 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

চলতি মৌসুমে হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। এই দুই মাসে তার অভাব বার্সেলোনায় খুব একটা বোঝা যায়নি। নেইমার ও লুইস সুয়ারেস দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান। বার্তোমেউ বিষয়টিকে দেখছেন অন্যভাবে।  

“সম্প্রতি বার্সেলোনায় ছাপ রাখা তিন জনের একজন মেসি। প্রথম ছিলেন ইয়োহান ক্রুইফ; প্রথমে খেলোয়াড়, এর পর কোচ হিসেবে। এর পর ছিল রোনালদিনিয়ো, যে আমাদের মুখে হাসি ফিরিয়েছে। আর এর পর মেসি, যে আমার কাছে শুধু বর্তমানের সেরা খেলোয়াড়ই নয়, খেলাটির ইতিহাসেরই সেরা খেলোয়াড়। মেসিকে ছাড়া আমরা শুধু কয়েক সপ্তাহই টিকে থাকতে পারি।”

বার্সেলোনার ব্রাজিল তারকা নেইমারেরও প্রশংসা করেন বার্তোমেউ।

“নেইমার ফুটবলের ভবিষ্যৎ তারকা. যদিও এখনই সে একজন মূল চরিত্র।”