২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্বা গোল্ড পুরস্কারের দৌড়ে নেইমার-আলভেস-রাফিনিয়া

২০১৫ সালের সাম্বা গোল্ড পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনার  তিন খেলোয়াড়- ফরোয়ার্ড নেইমার, মিডফিল্ডার রাফিনিয়া আর ডিফেন্ডার দানি আলভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 06:31 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

ইউরোপে খেলা ব্রাজিলের সেরা খেলোয়াড়কে ২০০৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে দেশটির সাম্বাফুট সাময়িকী।
 
ইউরোপে খেলা ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার বেছে নিতে কাফু ও ক্লাওদিও তাফারেলদের মতো ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে ভোট দেবেন দেশটির ১১ জন ক্রীড়া সাংবাদিক ও সাম্বাফুটের পাঠকরা।  
 
সাম্বা গোল্ড পুরস্কার জয়ীর নাম আগামী ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে। 
 
মিরান্দা ও ফেলিপে মেলোকে পেছনে ফেলে গত মৌসুমে এই পুরস্কার জেতেন নেইমার। ২৯.২ শতাংশ ভোট পেয়েছিলেন ব্রাজিল অধিনায়ক। ২০১১ সালে আলভেসকে পেছনে ফেলে সেরা হয়েছিলেন পিএসজির চিয়াগো সিলভা।