২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার-রোনালদোকে পেছনে ফেলে গার্ডিয়ানের বর্ষসেরা মেসি

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো আর বার্সেলোনার সতীর্থ নেইমার ও লুইস সুয়ারেসকে পেছনে ফেলে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের বিশেষজ্ঞদের ভোটে ২০১৫ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 12:05 AM

Updated : 22 Aug 2022, 02:22 PM

৪৯টি দেশ থেকে ১২৩ জন ফুটবল বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি প্যানেল বছরের সেরা একশ’ খেলোয়াড় বেছে নেয়।

বিশেষজ্ঞ প্যানেলের ৯১ জন সদস্য মেসিকে তালিকার শীর্ষে রাখেন। সব মিলিয়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্ট পান আর্জেন্টিনার অধিনায়ক।

পর্তুগালের অধিনায়ক রোনালদো পয়েন্ট পান ৪ হাজার ৬২০। প্যানেলের মাত্র ৮ জন সদস্য রোনালদোকে তাদের তালিকার শীর্ষে রাখেন। 

রোনালদোর ঠিক পরেই আছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। ৪ হাজার ৫৮২ পয়েন্ট পান তিনি। চতুর্থ স্থানে থাকা উরুগুয়ের স্ট্রাইকার পান ৪ হাজার ৪৯২ পয়েন্ট।