২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা গ্যালারির সামনে শ্রীলঙ্কার জয়োৎসব

নেপালকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা পেয়েছে শ্রীলঙ্কা। তবে জয়ের উচ্ছ্বাসটা তারা করেছে দর্শকশূন্য গ্যালারির সামনে। 

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:07 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

৫৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ছিলেন হাতেগোনা।

ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার জয়টি ১-০ গোলের। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ রিফনাসের গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

আগামী শুক্রবার সাফ ফুটবলের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

আয়োজনের অব্যবস্থাপনার সঙ্গে উদ্বোধনী দিনে যোগ হলো জার্সি বিতর্কও। প্রথমার্ধে নেপাল ও শ্রীলঙ্কা দুই দলের জার্সির ছিল প্রায় একই রঙের। দ্বিতীয়ার্ধে অবশ্য নেপাল দলের জার্সি বদলে দেওয়া হয়।