২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের লন্ডনের ট্র্যাকে বোল্ট

ট্র্যাকে ঝড় তুলতে ফের লন্ডনে ফিরছেন উসাইন বোল্ট। বিশ্বের এই দ্রুততম মানব জানিয়েছেন, লন্ডন অ্যানিভার্সারি গেমসে দৌড়াবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 08:09 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

আগামী বছর ২২ জুলাই অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লন্ডন অ্যানিভার্সারি গেমস। চেনা ট্র্যাকে ফেরার কথা জানান বোল্ট নিজেই।

“আমি আনন্দের সঙ্গে ২০১৬ অ্যানিভার্সারি গেমস দিয়ে লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে ফেরার ঘোষণা দিচ্ছি।”

২০১২ সালের অলিম্পিকে এই ট্র্যাকেই গতির ঝড় তুলে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলের সোনা জিতেছিলেন বোল্ট।

জ্যামাইকার এই স্প্রিন্টারের মুকুট ধরে রাখার পরের মিশন শুরু হবে আগামী অগাস্টের রিও অলিম্পিকে। লন্ডন অ্যানিভার্সারি গেমস দিয়ে রিওর আসরের প্রস্তুতিও নেওয়া হয়ে যাবে বোল্টের।