২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলের মাসের সেরা সব পুরস্কার লেস্টার সিটিতে

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লেস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডি। আর সেরা কোচের পুরস্কার গেছে লিগের শীর্ষে থাকা ক্লাবটির কোচ ক্লাওদিও রানিয়েরির অধিকারে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:54 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইপিএলের শীর্ষে থাকা লেস্টার নভেম্বর মাসটি অপরাজিত থেকে শেষ করে। ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ২-১ হারানো লেস্টার নিউক্যাসলের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে। আর নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানিয়েরির দল।

ভার্ডি গত ২৯ নভেম্বর ইউনাইটেডের জালে বল পাঠিয়ে প্রিমিয়ার লিগে টানা ১১ গোল করার রেকর্ড গড়েন। ২০০৩ সালে ইউনাইটেডের সাবেক তারকা রুদ ফন নিস্টলরয়ের করা ১০ গোলের রেকর্ড ছাড়িয়ে যান ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। 

১৪ গোল নিয়ে এখন পর্যন্ত এ মৌসুমে ইপিএলের সর্বোচ্চ গোলদাতা ২৮ বছর বয়সী ভার্ডি টানা দুই মাসে ইপিএলে সেরার পুরস্কার জিতলেন। রবি ফাউলার, ডেনিস বার্গক্যাম্প, ক্রিস্তিয়ানো রোনালদো ও হ্যারি কেইনের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে পর পর দুই মাসে ইপিএলের সেরা পুরস্কার জয়ের কীর্তি গড়লেন তিনি।