টিটির সেরা মানস-রাহিমা
ফেডারেশন কাপ টেবিল টেনিসের এবারের আসরে সেরা হয়েছেন মানস চৌধুরী ও রাহিমা আক্তার।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার পুরুষ এককের ফাইনালে মানস ৪-১ সেটে খন্দকার মাহবুব বিল্লাকে হারান।
ফেডারেশন কাপে দলগত ইভেন্টে এএনএইচ চ্যাম্পিয়ন হওয়ায় এবার দ্বিমুকুট জিতলেন মানস।
মহিলা এককে রাহিমা-মিরানা আক্তার শারমিনের ম্যাচটিও একপেশে হয়েছে। ৪-১ সেটের জয়ে শিরোপা নিজের করে নেন রাহিমা।
