২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে ফেদেরারের সঙ্গী জোকোভিচ

টমাস বার্ডিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে উঠেছেন নোভাক জোকোভিচ। আর কেই নিশিকোরিকে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছেন আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা রজার ফেদেরার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 01:13 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ গত বৃহস্পতিবার রাতে লন্ডনের ওটু অ্যারেনায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্ডিচকে ৬-৩, ৭-৫ গেমে হারান। 
 

একই দিন জাপানের নিশিকোরিকে ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে হারান সুইস তারকা ফেদেরার। লন্ডনে বছর শেষের এই টুর্নামেন্টের আগের তিন বারের চ্যাম্পিয়ন সার্বিয়ার জোকোভিচ। তার আগের দুই বছর এই শিরোপা জেতেন ফেদেরার।