২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়াকে হারিয়ে ইউরোর মূল মঞ্চে আয়ারল্যান্ড

বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে ইউরো ২০১৬-এর মূল মঞ্চে জায়গা করে নিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 02:30 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

ডাবলিনে নিজেদের মাঠে গত সোমবার প্লে-অফের দ্বিতীয় পর্বে বসনিয়াকে ২-০ গোলে হারায় আয়ারল্যান্ড। বসনিয়ার মাঠে দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। দুই পর্ব মিলে ৩-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর মূল মঞ্চে উঠল আইরিশরা।
 
আয়ারল্যান্ডকে জেতাতে জোড়া গোল করেন স্টোক সিটির ৩২ বছর বয়সী ফরোয়ার্ড জন ওয়াল্টার্স।
 

২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন ওয়াল্টার্স। বসনিয়ার ডিফেন্ডার এরভিন জুকানোভিচের হাতে বল লাগলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।  স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াল্টার্স।  ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নশিপের ২০১৬ সালের আসর ১০ জুন শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই।