২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়াকে হারাতে মরিয়া আর্জেন্টিনা

ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে না পারা আর্জেন্টিনা দল এখন কলম্বিয়া ম্যাচের দিকে তাকিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচটি জয়ের সংকল্পের কথা জানিয়েছেন দেশটির কোচ জেরার্দো মার্তিনো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 03:52 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

ড্র করতে পেরেই খুশি ব্রাজিল কোচ
ভাগ্যকে দুষছেন আর্জেন্টিনা অধিনায়ক
‘পরের ম্যাচে ভালো খেলবে নেইমার’
দারুণ লড়াইয়ে সমতায় আর্জেন্টিনা-ব্রাজিল

বুয়েনস আইরেসে নিজেদের মাঠে ৩৪তম মিনিটে এসেকিয়েল লাভেস্সির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে লুকাস লিমার দ্বিতীয়ার্ধের গোলে সমতায় ফেরে ব্রাজিল।  
 
ব্রাজিলের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে খুশি মার্তিনো ম্যাচ শেষে নিজের হতাশার জায়গাটিও তুলে ধরেন।  
 
“এটা ইতিবাচক প্রদর্শনী ছিল। কিন্তু পয়েন্টের দিক থেকে এটা ইতিবাচক ছিল না। আজ রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) আমরা নয়, তারা কার্যকর ছিল।”
 
চোটের কারণে দলের বড় দুই তারকা লিওনেল মেসি আর সের্হিও আগুয়েরো না থাকায় প্রতিপক্ষের গোলের সামনে একটু এলোমেলোই ছিল আর্জেন্টিনার খেলা। অনেক সুযোগ তৈরি করলেও গনসালো হিগুয়াইন আর লাভেস্সিরা তা ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। 
 

ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে তারা।  পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান মার্তিনো।  “কলম্বিয়াতে জিততে হবে আমাদের।” বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের চতুর্থ ম্যাচটি কলম্বিয়ার মাঠে খেলতে নামবে বাংলাদেশ সময় আগামী বুধবার রাতে।