২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করতে পেরেই খুশি ব্রাজিল কোচ

আর্জেন্টিনা থেকে ড্র নিয়ে ফিরতে পেরেই খুশি দুঙ্গা। পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠে একটি পয়েন্ট পাওয়াকে ভালো ফল বলে উল্লেখ করেছেন ব্রাজিল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 02:47 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

ভাগ্যকে দুষছেন আর্জেন্টিনা অধিনায়ক
‘পরের ম্যাচে ভালো খেলবে নেইমার’
দারুণ লড়াইয়ে সমতায় আর্জেন্টিনা-ব্রাজিল

বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ৩৪তম মিনিটে এসেকিয়েল লাভেস্সির গোলে পিছিয়ে পড়েছিল দুঙ্গার দল। ৫৮তম মিনিটে লুকাস লিমার গোলে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারায় সন্তুষ্ট ব্রাজিল কোচ।

“আগের ম্যাচগুলোর দিকে তাকান। ঘরের মাঠে আমাদের জয় আর অ্যাওয়ে ম্যাচে জেতার চেষ্টা আর পয়েন্ট পাওয়া প্রয়োজন ছিল। আর্জেন্টিনার বিপক্ষে একটি পয়েন্ট পাওয়া ভালো ফল।”

মনুমেন্তাল স্টেডিয়ামে শুরুর দিকে আর্জেন্টিনার সমর্থকরা তুলনামূলক নীরব ছিল। ব্রাজিল দল এর সুবিধাটা নিতে পারেনি বলে হতাশ দুঙ্গা।

“আমি জানি না, আপনারা লক্ষ্য করেছেন কিনা, এটা আর্জেন্টিনার স্টেডিয়ামের মতো লাগছিল না। সমর্থকরা উদ্বিগ্ন ছিল, স্টেডিয়াম নীরব ছিল; কিন্তু প্রথমার্ধে আমরা এর সুবিধা নিতে পারিনি।”

ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে দুঙ্গা বলেন, “(দ্বিতীয়ার্ধে) আমরা টেকনিক্যালি দুর্দান্ত ছিলাম না। কিন্তু প্রতিজ্ঞা আর লড়াইয়ের দিক থেকে আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো ছিলাম।”