আরও উন্নতি চান নেইমার
বার্সেলোনা শিবিরে তাদের সেরা তারকা নেই, কিন্তু শূন্যতাটা বুঝতেই দিচ্ছেন না নেইমার। গত কয়েক সপ্তাহে তার দুর্দান্ত ফর্মেই টানা জিতে চলেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অনেকেই মতেই সেরা ফর্মে আছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু নেইমার এতেও তৃপ্ত নন, খেলতে চান আরও ভালো।
রোববার রাতে ভিয়ারিয়ালকে ৩-০ ব্যবধানে হারানো ম্যাচে জোড়া গোল করে নেইমার নিজেকে তুলে আনলেন আরেক ধাপ উপরে। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।
ম্যাচ শেষে নেইমার বলে, "এখন যা দিচ্ছি তাতে আমি খুব খুশি। তবে আমার বিশ্বাস, আমি আরও উন্নতি করতে পারি।"
তবে দ্রুতই দলের ভার কাঁধে তুলে নিয়ে সব শঙ্কার অবসান ঘটান নেইমার। মেসির ছিটকে পড়ার পর থেকে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলে আট ম্যাচ খেলে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জাতীয় দলে অবশ্য অনেক দিন ধরেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। কিন্তু বার্সেলোনা শিবিরে মেসি থাকায় কখনোই বাড়তি চাপ বা দায়িত্ব নিতে হয়নি তাকে।
চিত্র পাল্টে যায় মেসির ছিটকে পড়ার পর, আর্জেন্টাইন তারকা না থাকায় আরও বেশি স্বাধীনতা ও দায়িত্ব নিয়ে খেলা পরিপক্ক নেইমারের পরিচয় মেলে। তাতে তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, ছাড়িয়ে যেতে চান বর্তমানের সেরা সময়টাকেও।
