কুষ্টিয়া, দিনাজপুরের মেয়েদের জয়
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জিতেছে কুষ্টিয়া ও দিনাজপুর। একই দিনে জিতেছে জামালপুর, খাগড়াছড়ি, ফরিদপুর ও খুলনার মেয়েরা।
মেহেরপুর জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবারের খেলায় স্বাগতিক মেহেরপুরকে ৫-০ গোলে হারায় কুষ্টিয়া। আম্বিয়া ও দীপা দুটি করে এবং শিরিন একটি গোল করেন।
রংপুর জেলা স্টেডিয়ামে গাইবান্ধার বিপক্ষে দিনাজপুরের জয়টি ৪-০ গোলের। জাফুরা আক্তার ও হাসিনা খাতুন দুটি করে গোল দেন।
