‘বড় অঙ্কের অর্থের জন্য’ রিয়াল বেচেছিল দি মারিয়াকে
রিয়াল মাদ্রিদের সঙ্গে বিচ্ছেদের কষ্ট এখনও কাটিয়ে উঠতে পারেননি আনহেল দি মারিয়া। বর্তমান ক্লাব পিএসজির হয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরার পর জানালেন, বড় অঙ্কে নতুন খেলোয়াড়দের নেওয়ার অর্থ জোগাতে বিক্রি করা হয়েছিল তাকে।
কিছু দিন আগে দি মারিয়া জানান, রিয়াল কর্তৃপক্ষ সবসময় একটা বিষয় প্রচার করতে চেয়েছিল যে, তিনি ক্লাব ছাড়তে চান। কিন্তু সেটা সত্যি নয়। আর এবার কারণটা জানালেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।
