২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে বেলজিয়াম

আর্জেন্টিনাকে হটিয়ে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বেলজিয়াম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 06:24 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

ফিফার সবশেষ র‌্যাঙ্কিং বৃহস্পতিবার প্রকাশ করা হয়। 
 
ইউরো ২০১৬-এর বাছাই পর্বে গত মাসে অ্যান্ডোরা আর ইসরায়েলের বিপক্ষে দুটি জয়ের পুরস্কার পেল বেলজিয়াম। দুই ধাপ উন্নতি করে শীর্ষে ওঠার পথে তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানিকেও টপকেছে।
 
জার্মানি এখন আছে দ্বিতীয় স্থানে। দুই ধাপ নিচে নেমে আর্জেন্টিনার অবস্থান তিন নম্বরে। 
 

ক্রিস্তিয়ানো রোনালদোর দল পর্তুগাল আগের সেই চতুর্থ স্থানেই আছে। কোপা আমেরিকার শিরোপা জেতা চিলি চার ধাপ এগিয়ে আছে পঞ্চম স্থানে।  স্পেন তাদের আগের অবস্থান ছয় নম্বরে আছে। দুই ধাপ নেমে কলম্বিয়া আছে সপ্তম স্থানে। এক ধাপ পিছিয়ে ব্রাজিল আছে অষ্টম স্থানে। ইংল্যান্ড ও অস্ট্রিয়ার উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে ইংল্যান্ড আছে নবম স্থানে। আর এক ধাপ এগুনো অস্ট্রিয়ার অবস্থান এখন দশ নম্বরে।  র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরও। দুই ধাপ এগিয়ে ১৮০তম স্থানে রয়েছে ফাবিও লোপেজের দল।