বার্সা-রিয়ালকে ছাড়ানোর সুযোগ হারাল আতলেতিকো
দেপোর্তিভো লা করুনার সঙ্গে ড্র করে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।
স্পেনের লা লিগায় শুক্রবার প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরে দিয়েগো সিমেওনের দল।
প্রথমার্ধে তিয়াগো মেন্দেসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। ৭৭তম মিনিটে লুকাস পেরেস মার্তিনেসের গোলে সমতায় ফেরে দেপোর্তিভো।
