২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনের গোলে নাপোলির জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় টানা তৃতীয় জয় পেয়েছে নাপোলি। এবার তারা ২-১ গোলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফিওরেন্তিনাকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 09:58 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ঘরের মাঠ সান পাওলোয় ৪৬তম মিনিটে ইতালির স্ট্রাইকার লরেন্সো ইনসিনিয়ের গোলে এগিয়ে যায় নাপোলি।
 
৭৩তম মিনিটে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচের গোলে সমতায় ফেরে ফিওরেন্তিনা।
 
সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি অতিথিদের। দুই মিনিট বাদেই আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের গোলে ফের এগিয়ে যায় নাপোলি। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় তাদের।
 

এই জয়ে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নাপোলি। হারলেও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিওরেন্তিনা। পরের ম্যাচে ধুকতে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুসের সঙ্গে গোলশূন্য ড্র করে ফিওরেন্তিনাকে হটিয়ে সেরি আর শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে ইন্টার মিলান। রোমার সমান ১৭ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তৃতীয় স্থানে আছে মিলানের দলটি। গত চার বারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে। ৯ পয়েন্ট নিয়ে তুরিনের দলটি আছে চতুর্দশ স্থানে।