২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের নিষেধাজ্ঞার দাবি উড়িয়ে দিলেন বার্সা কোচ

ফিফার কাছে সান্তোসের নেইমারকে নিষিদ্ধ করার দাবির বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছেন লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:08 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

রায়ো ভায়েকানোর বিপক্ষে শনিবার ঘরের মাঠে লা লিগার ম্যাচের আগে দলে চোট সমস্যাসহ নানান বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয় বার্সেলোনা কোচকে। এই সময় সাংবাদিকরা নেইমারের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন।

উত্তর দিতে গিয়ে বার্সেলোনা কোচ সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বসেন, “ছয় মাস? তারা কেন এটা ছয় বছর করেনি।”

২০১৩ সালের জুনে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার। চুক্তির শর্ত ভঙ্গ করে তিনি বার্সেলোনায় নাম লেখান দাবি করে ফিফার কাছে নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন করেছে তার সাবেক ক্লাব।

নেইমার অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন। সান্তোসের অনুমতি নিয়েই বার্সেলোনায় যোগ দেওয়ার কথা জানান তিনি।

ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাবটি মনে করছে, নেইমারের দলবদলের প্রক্রিয়ায় মোট ৮ কোটি ৩৪ লাখ ইউরোর মধ্যে তারা পেয়েছে কেবল ১ কোটি ৭১ লাখ ইউরো। এই চুক্তি থেকে তাদের অন্যায্যভাবে কম অর্থ দেওয়া হয়েছে। এজন্য ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি ৫০ লাখ ইউরো দাবি করে ক্লাবটি।