২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের শীর্ষ মডেলের সঙ্গে রোনালদোর ‘সিক্রেট প্রজেক্ট’

ক্রিস্তিয়ানো রোনালদো এবার টুইটারে ছবি আর ভিডিও দিয়েছেন আলেসান্দ্রা আম্ব্রোসিওর সঙ্গে। তবে রিয়াল মাদ্রিদ তারকার নতুন প্রণয়ের ছবি নয় এটা। ব্রাজিলের শীর্ষ এই মডেলের সঙ্গে একটা ‘টপ সিক্রেট প্রজেক্ট’ করতে যাচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 02:07 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

টুইটারে দেওয়া ভিডিও সম্পর্কে রোনালদো বলেন, “আমরা ফটো-শুটিং শেষ করেছি। আলেসান্দ্রার সঙ্গে কাজটা দারুণ ছিল। সে অসাধারণ, তার কাজও দারুণ।”
 
টুইটারে দেওয়া ছবি আর ভিডিওর রহস্য অবশ্য উন্মোচন করতে চাননি রোনালদো।
 
“কিসের জন্য এটা করেছি, তা আমরা বলছি না। কারণ, এটা গোপন বিষয়। আমরা আশা করছি, আপনারা এটা পছন্দ করবেন।”
 
ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল আলেসান্দ্রা বলেন, “তোমার (রোনালদো) সঙ্গে অসাধারণ সময় কেটেছে। তুমি দারুণ একজন মানুষ। ..এটা টপ সিক্রেট প্রজেক্ট। তাই এটা আপনারা বের করতে পারবেন না।”