'জয় প্রাপ্য ছিল বার্সেলোনার'
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে রোমার সঙ্গে ড্র করে খুব একটা অখুশি নন লুইস এনরিকে। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বার্সেলোনা কোচ জানিয়েছেন, জয়ই প্রাপ্য ছিল তার দলের।
ইতালির ক্লাব এএস রোমার মাঠ স্তাদিও অলিম্পিকো থেকে বুধবার রাতে ১-১ গোলে ড্র করে ফেরে বার্সেলোনা।
ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে খুশি এনরিকে।
"ম্যাচটি আমরাই নিয়ন্ত্রণ করেছি …আমি মনে করি আমরা ভালো খেলেছি।"
এনরিকে তার দলের খেলায় আরও উন্নতি চান জানিয়ে বলেন, "আমি মনে করি, আমাদের পারফরম্যান্স দারুণ ছিল এবং জয়ও আমাদেরই প্রাপ্য ছিল।"
নিজেদের মাঠে রোমা রক্ষণাত্মক ফুটবলই খেলে। তবে ইতালির দলটির খেলার প্রশংসা করেন এনরিকে।
"ম্যাচটি জিততে আমরা সবকিছুই করেছি। …তারা(রোমা) রক্ষণে খুব ভালো করেছে।"
