আইন্দহোভেনের ডিফেন্ডারের ক্ষমা প্রার্থনা
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় লুক শকে বিপজ্জনক 'ট্যাকল' করে ক্ষমা চেয়েছেন আইন্দহোভেনের ডিফেন্ডার হেক্তর মোরেনো।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউনাইটেডের ডিফেন্ডার শকে ফাউল করেন মোরেনো। পায়ে মারাত্মক আঘাত পেয়ে উল্টে পড়ে যান ইংলিশ খেলোয়াড় শ। মাঠেই ১০ মিনিট ধরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাকে অক্সিজেন দেওয়া হয়। প্রচণ্ড ব্যাথা পাওয়া শকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন ইউনাইটেড কোচ লুই ফন খাল। তার মতে, ওটা বড় ফাউল ছিল।
তবে ওরকম বিপজ্জনক একটি 'ট্যাকল' করে অনুতপ্ত মেক্সিকোর ডিফেন্ডার মোরেনো।
"ওই দুর্ঘটনায় জড়িত ছিলাম বলে সত্যিই আমার খুব খারাপ লাগছে। সত্যিই আমি দু:খিত।"
