বেলের চোট ভাবাচ্ছে বেনিতেসকে
বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আনন্দের পাশে একটি দুর্ভাবনাও যোগ হয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। শাখতার দোনেৎস্কের বিপক্ষে গ্যারেথ বেলের চোট পাওয়াটা দুশ্চিন্তায় ফেলেছে কোচ রাফায়েল বেনিতেসকে।
ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শাখতারকে ৪-০ গোলে হারায় রিয়াল।
পায়ের পেছনের পেশিতে চোট পেয়ে ম্যাচের ৩১তম মিনিটে মাঠ ছাড়েন বেল। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় চোট কতটা গুরুতর, তা নিয়ে তেমন কিছু বলতে পারেননি বেনিতেস।
"এটা কতটা মারাত্মক তা বুঝতে আমাদের এক বা দুই দিন অপেক্ষা করতে হবে। গত বছরেও বেলের এমন একটা সমস্যা হয়েছিল। তাই অবশ্যই আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে।"
