২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ম্যাচে রুনিকে পাচ্ছে না ইউনাইটেড

এক মৌসুম বাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ফেরাটা শতভাগ স্বস্তির হচ্ছে না। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দলের সেরা স্ট্রাইকার ওয়েইন রুনিকে পাচ্ছে না ইংল্যান্ডের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 05:47 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের (পায়ের পেশির) চোট পেয়ে দলের বাইরে ছিটকে পড়েছেন রুনি। শনিবার রাতে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচেও খেলেননি গত সপ্তাহে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া এই তারকা। 
 
লিভারপুলের বিপক্ষে ম্যাচ শেষেই আইন্দহোভেনের বিপক্ষে রুনির খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানান ইউনাইটেডের কোচ লুই ফন খাল। পরে কোনোরকম ঝুঁকি এড়াতে এই ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেন ডাচ এই কোচ।
 
নেদারল্যান্ডসের ক্লাব আইন্দহোভেনের মাঠ ফিলিপস স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায় শুরু হবে স্বাগতিকদের সঙ্গে ইউনাইটেডের 'বি' গ্রুপের ম্যাচটি।