২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই জিয়ার বিদায়

দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেননি জিয়াউর রহমান। টাইব্রেকিং ম্যাচে হেরে বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 08:56 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

আজারবাইজানের বাকুতে রোববার প্রথম রাউন্ডের টাইব্রেকিংয়ের দুই ম্যাচেই রাশিয়ার গ্র্যান্ডমাস্টার এভজেনি টমাসেভ্সকির কাছে হেরে যান জিয়া।

প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে রাশিয়ার চ্যাম্পিয়ন টমাসেভ্সকির সঙ্গে ড্র করেছিলেন জিয়া। শনিবার দ্বিতীয় ম্যাচটিও ড্র হলে টাইব্রেকিং পদ্ধতি অনুযায়ী ফের মুখোমুখি হন জিয়া ও টমাসেভ্সকি।

টাইব্রেকিংয়ে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জিয়া; পরের ম্যাচেও হারেন তিনি। ফলে বিশ্বকাপের প্রথম রাউন্ড পেরুনো হয়নি বাংলাদেশের এই দাবাড়ুর।