জাতীয় অ্যাথলেটিক্সে সেরা সেনাবাহিনী
পদক তালিকার শীর্ষে থেকে জাতীয় অ্যাথলেটিক্সের এবারের আসর শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোনা, রূপা ও ব্রোঞ্জ মিলিয়ে ৫৬টি পদক জিতেছে তাদের অ্যাথলেটরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে শনিবার প্রতিযোগিতাটির ৩৯তম আসরের তৃতীয় ও শেষ দিনের খেলা হয়। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় ২০টি সোনা, ১৮টি করে রূপা ও ব্রোঞ্জ জিতেছে সেনাবাহিনী।
দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা। ১৫টি সোনা, ৭টি রূপা ও ৬টি ব্রোঞ্জসহ ২৮টি পদক জিতেছে তারা। বিজেএমসি ১টি সোনা, ৩টি রূপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছে।
বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ জেল ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটরা এবারের আসরের কোনো ইভেন্টে সেরা হতে পারেনি।
