২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দে হেয়ার সঙ্গে ইউনাইটেডের নতুন চুক্তি

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে প্রায় পাড়ি জমিয়েই ফেলেছিলেন দাভিদ দে হেয়া। শেষ পর্যন্ত সেটা না হলেও স্পেনের এই গোলরক্ষকের এখন আর অখুশি থাকার কথা নয়। ইউনাইটেড তার সঙ্গে চার বছরের জন্য নতুন চুক্তি করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 07:22 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি শুক্রবার দে হেয়ার সঙ্গে চুক্তির বিষয়টি তাদের ওয়েবসাইটে জানায়। চুক্তির পর স্পেনের এই গোলরক্ষকও জানিয়েছেন, রিয়ালে যাওয়ার পুরোনো বিষয়গুলো ভুলে এখন সামনের দিকে তাকাতে চান তিনি।
 
২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখা দে হেয়া ইউনাইটেডের হয়ে এ পর্যন্ত ১৭৫টি ম্যাচ খেলেন। তবে দলটির বর্তমান কোচ লুই ফন খালের অধীনে চলতি মৌসুমে এখনও খেলা হয়নি তার।
 
ফন খাল অবশ্য দে হেয়ার সঙ্গে চার বছরের চুক্তিতে দারুণ উচ্ছ্বসিত।  তিনি জানান, আগামী অনেক দিন ইউনাইটেড দলের অংশ হিসেবে থাকবেন এই গোলরক্ষক।