চতুর্থ রাউন্ডে ফেদেরার-মারে
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডে সুইস তারকা ফেদেরার হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলশ্রেইবারকে। আর ব্রিটিশ তারকা মারের জয়টি ব্রাজিলের তমাস বেলুচ্চির বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শনিবার কোলশ্রেইবারকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ফেদেরার। সহজ জয় পান মারেও। বেলুচ্চিকে ৬-৩, ৬-২, ৭-৫ গেমে হারান তিনি।
এদিন পুরুষ এককের চতুর্থ রাউন্ডে ওঠেন ফেদেরারের স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কা, ফ্রান্সের রিচার্ড গাসকে, দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন, চেক প্রজাতন্ত্রের তমাস বার্দিচরা।
