স্প্যানিশ ফুটবল
Published : 12 Jun 2026, 12:59 AM
মাসখানেক আগে প্রথম গুঞ্জন ওঠে যে, জোসে মরিনিয়ো ফিরছেন রেয়াল মাদ্রিদের ডাগআউটে। পরে আবার তা জোরাল হয় এবং দ্রুতই তা শক্ত ভিত পায়। সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেল। ২০১৩ সালের পর সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরলেন এই পর্তুগিজ কোচ।
তিন বছরের জন্য মরিনিয়োর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে রেয়াল। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে খবরটি।
“জোসে মরিনিয়ো রেয়াল মাদ্রিদে যোগ দিবে ১৩ জুলাই, ওই দিনে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু হবে।”
June 11 (Reuters) - Real Madrid appointed Jose Mourinho as their new manager on a three-year contract on Thursday, turning back to the Portuguese tactician who once delivered them a record-breaking LaLiga triumph but has not won a league title since leaving the Spanish capital.
"Jose Mourinho will join Real Madrid on July 13, the day preseason begins," Real said in a statement.
ইন্টার মিলান ছেড়ে ২০১০ সালে প্রথম দফায় রেয়ালের দায়িত্ব নেন মরিনিয়ো। ২০১৩ সালে বিদায় নেওয়ার আগ পর্যন্ত দলটিকে তিনি এনে দেন একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ কাপ।
সবশেষ মৌসুমটা মোটেও ভালো কাটেনি রেয়ালের। ক্লাসিকোয় তাদেরকে হারিয়ে আগেভাগে লিগ শিরোপা জিতে নেয় বার্সেলোনা। লা লিগার ৯৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নির্ধারিত হয় শিরোপা ভাগ্য।
ইউরোপ সেরার মঞ্চে এবার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা ছড়াতে পারেনি আলো। গত দুই আসরে তারা ছিটকে যায় কোয়ার্টার-ফাইনাল থেকে। সব মিলিয়ে কোচের চেয়ারে পরিবর্তনের দাবি উঠছিল জোরালভাবে।
মরিনিয়ো রেয়াল ছেড়ে যাওয়ার পর দলটির হাল ধরেন কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদান, রাফায়েল বেতিনেজসহ আরও অনেকে। সবশেষ শাভি আলোন্সো ও আলভারো আরবেলোয়ার কোচিংয়ে দলটি একদমই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হেরে যাওয়ার পর আলোন্সোকে ছাটাঁই করে দেয় রেয়াল। কোচের দায়িত্ব ওঠে আরবেলোয়ার কাঁধে। তবে তিনিও পারেননি দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে।
সবচেয়ে অপ্রীতিকর মুহূর্তটি সামনে আসে যখন ‘ফেদেরিকো ভালভের্দে ও অহেলিয়া চুয়ামেনির মধ্যে মারামারির ঘটনা’ প্রকাশ পায়। সেই মারামারির পর হাসপাতালে যেতে হয় ভালভেরদেকে। ওই ঘটনায় দুই জনকে পাঁচ লাখ ইউরো করে জরিমানা করা হয়।
একদিনে সাফল্য নেই, অন্যদিকে ড্রেসিংরুমে বিভক্তি, সব মিলিয়ে দিকহারা দলকে পথে ফিরতে অবশেষে ৬৩ বছর বয়সী অভিজ্ঞ মরিনিয়োকে ফেরাল রেয়াল মাদ্রিদ।