২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না মালয়েশিয়া

মালয়েশিয়াকে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 08:54 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে দাপুটে পথচলা ধরে রেখেছে বাংলাদেশ। এবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে জিয়া-আরদুজ্জামানরা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টে হারায় বাংলাদেশ। আগের দিন দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেছিল দল।

প্রথমার্ধে মালয়েশিয়া পাত্তাই পায়নি। ৩৭-০৪ পয়েন্ট পিছিয়ে পড়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় তারা। দ্বিতীয়ার্ধে যা একটু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে দলটি।

গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। 

মালয়েশিয়া ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রেইডার আল-আমিন জানালেন, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তাদের।

“আগের বারের তুলনায় এ আসরে বেশ শক্তিশালী কিছু দল এসেছে। এশিয়ান গেমসে রুপা ও ব্রোঞ্জ জয়ী দল দক্ষিণ কোরিয়া খেলছে এবার। জাপানের মতো ভালো দলও খেলতে এসেছে। সেই বিবেচনায় এবারের দলগুলো ভালো, টুর্নামেন্টও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে এবার আমরা দেশি কোচের কাছে বেশ ভালো প্রশিক্ষণ নিয়েছি। আমাদের লক্ষ্য অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া।"