২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার সেরা ফিরোজ কামাল একাডেমি

এই টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড মাহিম হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 09:51 PM

Updated : 22 Feb 2024, 09:51 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত ১৬৮টি একাডেমি নিয়ে হওয়া প্রতিযোগিতায় সেরা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ কামাল একাডেমি। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে চট্টগ্রামের রামপুর ফুটবল একাডেমিকে ৪-১ গোলে হারায় ফিরোজ কামাল একাডেমি। 

চ্যাম্পিয়ন দলকে ১ লাখ এবং রানার্স আপ দলকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার। 

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের অধীনে হওয়া এই টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফিরোজ কামালের ফরোয়ার্ড মাহিম হোসেন। সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। 

সেরা গোলরক্ষক হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাকিব মন্ডল। 

কমলাপুরেই চলছে বাফুফের এলিট একাডেমি। একাডেমি কাপ থেকে বাছাইকৃত ৩০-৪০ জন উঠতি ফুটবলারকে এলিট একাডেমিতে সুযোগ দিতে চায় বাফুফে।