২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিলিশের বাসায় চুরি, পরিবারের সবাই সুরক্ষিত

গণমাধ্যমের খবর অনুযায়ী, ১০ লাখ পাউন্ড মূল্যের গহনা ও ঘড়ি চুরি গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 05:34 PM

Updated : 30 Dec 2023, 05:34 PM

এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ ম্যাচ চলার সময় দলটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের বাসায় চুরি হয়েছে। তবে ওই সময় বাড়িতে থাকা গ্রিলিশের পরিবারের সবাই সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করেছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

গত বুধবার এভারটনের মাঠে সিটির ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। সফরকারীদের ৩-১ গোলে জয়ে পুরোটা সময় মাঠে ছিলেন গ্রিলিশ।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহর চেশায়ারে গ্রিলিশের বাড়িতে ওই সময় চোর হানা দেয়। তখন সেখানে গ্রিলিশের বাগদত্তা ও পরিবারের অন্যরা ছিলেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ১০ লাখ পাউন্ড মূল্যের গহনা ও ঘড়ি চুরি গেছে।

সাংবাদিকদের গুয়ার্দিওলা বলেছেন, “সৌভাগ্যবশত (চুরির সময়) বাড়িতে থাকা পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি।”

“আধুনিক সমাজে সবকিছু এখন এমনই, অনেক কিছু ঘটছে। তার (গ্রিলিশ) ও তার পরিবারের জন্য সময়টা খারাপ, তবে ভাগ্য ভালো, ভেতরে থাকা পরিবারের মানুষের খারাপ কিছু হয়নি।”