২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ম্যানইউ থেকে ফেনেরবাচে ফ্রেদ

ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে টানতে তুরস্কের ক্লাবটি ১ কোটি ইউরো গুনেছে, খবর বিবিসির।

ম্যানইউ থেকে ফেনেরবাচে ফ্রেদ

ম‍্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ঠিকানায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 10:44 PM

Updated : 13 Aug 2023, 11:03 PM

নতুন মৌসুমে ঠিকানা পরিবর্তন করলেন ফ্রেদ। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে নাম লেখালেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রোববার ফ্রেদকে দলে টানার খবরটি জানায় ফেনেরবাচ। চুক্তি চার বছরের, সুযোগ রয়েছে আরও এই বছর বাড়ানোর। ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি। 

তবে বিবিসির খবর, ৩০ বছর বয়সী ফ্রেদের জন্য ১ কোটি ইউরো গুনতে হয়েছে ফেনেরবাচকে। বোনাস সহ যোগ হতে পারে আরও ৫০ লাখ ইউরো।

২০১৮ সালে শাখতার দেনেৎস্ক থেকে ৪ কোটি ৭০ লাখ পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ফ্রেদ। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আগামী বছর তার চুক্তির মেয়াদ শেষ হতো। তার আগেই খুঁজে নিলেন নতুন গন্তব্য।

ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সিতে ১৩৯টি ম্যাচ খেলেছেন ফ্রেদ। ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি।