২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত জেসুস

ফুলহ্যামের বিপক্ষে মৌসুমে প্রথমবারের মতো খেলতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত জেসুস

গাব্রিয়েল জেসুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 09:50 PM

Updated : 25 Aug 2023, 10:08 PM

প্রাক-মৌসুম প্রস্তুতির সময় হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন গাব্রিয়েল জেসুস। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠে এখন ফেরার জন্য তিনি প্রস্তুত। আর্সেনালের আসছে ম্যাচে এই ব্রাজিলিয়ানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা।

চলতি মাসের শুরুতে এমিরেটস কাপে মোনাকোর বিপক্ষে ম্যাচের আগে জেসুসের চোটের খবর জানায় আর্সেনাল। এরপর হাঁটুর একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার। ওই সময় আর্তেতা বলেছিলেন, কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন এই ২৬ বছর বয়সী।

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রোববার ফুলহ্যামের বিপক্ষে খেলবে গত মৌসুমে রানার্সআপ হওয়া আর্সেনাল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, এখন শতভাগ ফিট জেসুস।

“(শুরু থেকে) সে খেলতে প্রস্তুত। দেখা যাক কী হয়।”

২০২২-২৩ মৌসুমে আর্সেনালের হয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ২৬ ম্যাচে ১১টি গোল করেন জেসুস।