২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব‍্যালন দ’রের এবারের অনুষ্ঠান লন্ডনে

ফুটবলে সবচেয়ে কাঙ্ক্ষিত ব‍্যক্তিগত পুরস্কারের ৭০তম বার্ষিকীতে বদলে যাচ্ছে ভেন‍্যু।

ব‍্যালন দ’রের এবারের অনুষ্ঠান লন্ডনে
২০২৫ সালের পুরুষদের বর্ষসেরার পুরস্কার জয়ী উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 09:42 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

চলতি বছর নতুন ভেন‍্যুতে হবে ব‍্যালন দ’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর প্রথমবারের মতো এই অনুষ্ঠান হবে লন্ডনে। 

১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকী ব‍্যালন দ’র আয়োজন করে। প্রথমবার এই পুরস্কার পেয়ছিলেন ইংলিশ গ্রেট স্ট‍্যানলি ম‍্যাথিউজ। উয়েফা জানিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানাতে ৭০তম বার্ষিকীতে অনুষ্ঠান হবে লন্ডনে।

প্রতি বছর প‍্যারিসে হয়ে থাকে জাঁকজামকপূর্ণ অনুষ্ঠান। এবার লন্ডনে কোথায় হবে, সেটি বৃহস্পতিবার পরিষ্কার করেননি আয়োজকরা। 

২০২৫ সালের পুরুষদের বর্ষসেরার পুরস্কার জেতেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। নারীদের বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনা তারকা আইতানা বনমাতি।