১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত যাত্রায় রোনালদোর পাশে গোলমেশিন হলান্ড

যেভাবে ছুটে চলেছেন সিটি তারকা, তাতে তার পর্তুগিজ মহাতারকাকে ছাড়িয়ে যাওয়াও মনে হচ্ছে সময়ের ব্যাপার।

দুর্দান্ত যাত্রায় রোনালদোর পাশে গোলমেশিন হলান্ড
ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 03:26 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

সত্যিই যেন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন আর্লিং হলান্ড। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন তিনি, সেই ধারায় এবার আরেক রেকর্ডে ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসেছেন ম্যানচেস্টার সিটি তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের সপ্তদশ মিনিটে রিকো লুইসের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ার শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেন হলান্ড।

এই ১২ ম্যাচে মোট ২৪টি গোল করেছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড। এর মধ্যে সিটির জার্সিতে টানা ৯ ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি, মোট গোল করেছেন ১৫টি। আর দেশের হয়ে তিন ম্যাচে করেছেন ৯ গোল, দুটি হ্যাটট্রিকসহ। 

এই ১২ ম্যাচে তিনটি অ্যাসিস্টও করেছেন হলান্ড।

ক্লাব ফুটবলে শীর্ষ লিগে এর আগে কেবল একবারই এবারের চেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড আছে হলান্ডের; ২০২২ সালে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে ১০ ম্যাচে সিটির হয়েই। 

এক মৌসুমে টানা ১২ ম্যাচে গোলের রেকর্ডটি রোনালদো গড়েছিলেন ২০১৮ সালে। যেভাবে ছুটে চলেছেন সিটি তারকা, তাতে তার পর্তুগিজ মহাতারকাকে ছাড়িয়ে যাওয়াও মনে হচ্ছে সময়ের ব্যাপার।

আরও পড়ুন

বার্সেলোনার গোল উৎসবে লোপেসের হ্যাটট্রিক

হলান্ডের রেকর্ডের রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়

১৩ মিনিটে ৪ গোলের ঝড়ে আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

পিএসজির ৭ গোলের বন্যায় ভেসে গেল বায়ার লেভারকুজেন