১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ মাসের জন্য মাঠের বাইরে গাভি

হাঁটুর মিডিয়াল মেনিসকাসে অস্ত্রোপচার হয়েছে বার্সেলোনার মিডফিল্ডারের।

৫ মাসের জন্য মাঠের বাইরে গাভি
বার্সেলোনা মিডফিল্ডার গাভি। ছবি: এফসি বার্সেলোনা এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। সেরে উঠতে তার সময় লাগবে চার থেকে পাঁচ মাস।

লা লিগা চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ডান হাঁটুরই এসিএল চোটে পড়েছিলেন গাভি। তখন ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে ২০২৩-২৪ মৌসুমের অনেকটা সময় এবং গত মৌসুমের শুরুর দিকে তাকে পায়নি বার্সেলোনা।

এ মৌসুমের প্রথম দুই ম্যাচ খেলার পর অগাস্টে ক্লাবের হয়ে অনুশীলনের সময় ফের ডান হাঁটুতে চোট পান তিনি।

লা লিগায় চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে হান্সি ফ্লিকের দল। শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে পাঁচ পয়েন্টে, যদিও শাবি আলোন্সোর দল তাদের চেয়ে ম্যাচ একটি বেশি খেলেছে। বৃহস্পতিবার রেয়াল ওবেইদোর বিপক্ষে মাঠে নামবে কাতালুনিয়ানরা।