১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

তুর্কিদের ডাগআউটে শুরুটা বেশ ভালো হলেও, শেষটা ভীষণ বাজে হলো ভেনচেনজো মন্তেল্লার।

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

ভেনচেনজো মন্তেল্লা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 12:33 AM

Updated : 10 Oct 2026, 12:33 AM

উয়েফা নেশন্স লিগে ব্যর্থতার চক্রে যেভাবে ঘুরপাক খেয়েছে তুরস্ক, তাতে এমনটা যেন হওয়ারই ছিল। কোচ ভেনচেনজো মন্তেল্লাকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

টিএফএফ শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে, এর নির্বাহী বোর্ড মন্তেল্লাকে দায়িত্ত্বে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোনো কারণ জানানো হয়সি। তার কোনো উত্তরসূরির নামও বলা হয়নি।

জুন-জুলাইয়ের বিশ্বকাপে দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পরও, এই ইতালিয়ান কোচের ওপর ভরসা রাখে তুরস্ক। ওই হতাশা মুছে নেশন্স লিগে ঘুরে দাঁড়াবে কী, উল্টো যেন আরও বেশি ব্যর্থতার খোলসে বন্দি হয়ে পড়ে তারা।

সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চারটি ম্যাচ খেলেছে দলটি, এবং হেরেছে সবগুলোয়; ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে আসর শুরুর পর, নিজেদের আঙিনাতেই তারা ইতালির বিপক্ষে ধরাশায়ী হয় ৪-১ ব্যবধানে। এরপর বেলজিয়ামের মাঠে ৩-০ গোলে এবং ইতালির বিপক্ষে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হারে দলটি।

এতেই মন্তেল্লার ওপর আস্থা উঠে যায় সংস্থাটির।

মন্তেল্লার কোচিংয়ে তুর্কিদের শুরুর যাত্রাটা অবশ্য বেশ ভালোই ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া এই কোচের হাত ধরে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে খেলে তারা।