২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে ৭৮২ কোটি টাকার শেয়ার, সূচক কমেছে ১৩৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। রোববার দিন শেষে ডিএসই সাধারণ সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১৩৭ পয়েন্ট কম। এদিন হাতবদল হয়েছে ৭৮২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ২৩২ টির দামই কমেছে। বেড়েছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৪টির দাম। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে যায়। হাতবদল হয় ৯৪৬ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ১১৭ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৩৯ ঘ.