২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে ২৭ পয়েন্ট। হাতবদল হয়েছে ৭৫৯ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে সূচক কমলেও লেনদেন বেড়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সাধারণ সূচক বাড়তে থাকে। তবে বেলা ১২টার পর থেকে দফায় দফায় ওঠানামার পর দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৩৫৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কম। এদিন হাতবদল হয় ৭৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৭৮টির, কমে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম। সপ্তাহের প্রথম দিন এ বাজারে লেনদেন ও সূচক দুটোই বাড়ে। রোববার লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৩৮৪ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেশি। সারাদিনে হাতবদল হয় ৬১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই সূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে যায়। হাতবদল হয় ৫২৭ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম তিন দিন সূচক উঠলেও শেষ দুদিনের পতনে মোট ১২২ পয়েন্ট হারায় ডিএসইর সাধারণ সূচক। এর আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১৯১ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার ৯৭১ কোটি টাকার শেয়ার, তার আগের সপ্তাহে যা ৩ হাজার ২২৭ কোটি টাকা ছিল। অবশ্য গত দুই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫০৪ ঘ.