ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন দুটোই বেড়েছে
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকে কয়েক দফা ওঠানাম হলেও মাঝবেলা থেকে সূচক উঠতে থাকে। দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৩৮৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেশি।
সারাদিনে হাতবদল হয় ৬১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৭৫টির, কমে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
এর আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে সূচক ও লেনদেন দুটোই কমে যায়। দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৩২৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কম। হাতবদল হয় ৫২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৬৩টির, কমে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম তিন দিন সূচক উঠলেও শেষ দুদিনের পতনে মোট ১২২ পয়েন্ট হারায় ডিএসইর সাধারণ সূচক। এর আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১৯১ পয়েন্ট।
গত সপ্তাহে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার ৯৭১ কোটি টাকার শেয়ার, তার আগের সপ্তাহে যা ৩ হাজার ২২৭ কোটি টাকা ছিল।
অবশ্য গত দুই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৪৫০ ঘ.
bdnews24